নবির জন্ম লগনে



পূর্ণিমার ঐ চাঁদটি দেখো
মা আমেনার কোলে
যেন নিশি রাতের আধার ঠেলে
প্রদীপ উঠল জলে।

সব পাখিদের মুখেতে আজ
শুধু তারই নাম
তাই প্রকৃতিও মন ভরে তাকে
জানাচ্ছে সালাম।

গাছ-গাছালি, পাখ-পাখালি আজ
সুখের উল্লাসে
যেই সুখেতে মাঝ নদীতে
পদ্ম ভাসে।

তারই শুভ আগমনে যেন
রঙ্গিন হলো আসমান
তাই পানিরও সব মাছের মুখে
তাহার গুণগান।

কত শিল্পী গাইছে গান আজ
সেই নবীজির নামে
যেই নামেতে কাফেরের দল
যায় যে থেমে।

মূল্যবান এই দিবসকে গাথতে
আজ কলম ধরল কত কবি
কত মুমিন তার হৃদয়ে আঁকল আজ
সেই নুরানী চেহারার ছবি।

Link copied to clipboard!
Cover
Profile

Ismail Bin Billal

0 Followers · 1 Following

Building digital experiences that matter.